|
|




বাংলাভাষাকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টার প্রয়াসে আমি থাকতে পেরে ভীষণ গর্বিত।
অবশেষে 'কম্পিউটার জগৎ' ম্যাগাজিন এর অনলাইন পোর্টাল http://www.comjagat.com এর বেটা রিলিজের শুভ উদ্ভোধন হয়ে গেলো গত পরশুদিন। ধানমন্ডির পানশি রেস্টুরেন্টে অনুষ্টিতব্য এ অনুষ্টানে উপস্থিত ছিলো আইটির বেশকিছু রতি-মহারতী।
![]()
ঠিক একই দিনে একই সময়ে 'কম্পিউটার জগৎ' এর আরেকটি প্রচেষ্টার প্রয়াস blog.comjagat.com এর ও বেটা রিলিজ হয়ে গেলো। 'কম্পিউটার জগৎ' এর টেকনিক্যাল ডিরেক্টর তমাল ভাইয়ের ভাষ্যমতে বাংলাদেশে নতুন ধারার ব্লগিং এ যুগোপযোগী সিদ্ধান্ত এবং কার্যকরনের দিকে এ ব্লগ সবসময় এগিয়ে থাকবে। উনার ভাষ্যমতে, গতানুগতিক ব্লগধারা থেকে বের হয়ে কিভাবে ব্লগাররা ব্লগিং থেকে উপকৃত হতে পারে সে প্রচেষ্টায় থাকবে blog.comjagat.com এ। তমাল ভাই আরো বলেছেন ইতিমধ্যে বাংলা ব্লগের দুএকজন উনার সাথে যুক্ত হয়েছে এ কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য। উনারা এখানে ব্লগারদের অনুরোধে বিষয়ভিত্তিক ব্লগিংএ খুব জোড় দিবে। উদাহরণ স্বরুপ, বলা যায় যে, কলসেন্টার অথবা টেলিসন্টার বর্তমানে আলোচিত দুইটি বিষয়। কিন্তু অনেকেই উপযুক্ত তথ্যের অভাবে উল্লেখিত বিষয়গুলোতে ক্যারিয়ার নিয়ে ঐভাবে ভাবতে পারছেনা। অনেকেই হয়তো জানেনা কিভাবে কলসেন্টার অথবা টেলিসন্টারে নিজেদের ক্যারিয়ার গড়ে তোলা যায়। এ সব দিক চিন্তা করে blog.comjagat.com ঠিক করেছে যে উল্লেখিত বিষয় দুটির উপর বাংলাদেশের যারা স্পেশালিস্ট এবং যারা ট্রেনিং এ যুক্ত তাদেরকে সরাসরি ব্লগারদের সামনে উপস্থাপন করা হবে। ফলে ব্লগাররা এখান থেকে অনেক কিছুই জানতে পারবে। এভাবে ভিবিন্ন পেশায় সুযোগ সুবিধা দেওয়া হবে।
উল্লেখ্য যে, blog.comjagat.com ডেভেলপ করেছে সামহোয়্যারইন এর ডেভেলপার টিম। পরশুর উদ্ভোধনী অনুষ্টানে সামহোয়্যারইন কর্ণধার মিঃ আরিলড সহ ডেভেলপার টিমের প্রায় সবাই উপস্থিত ছিলেন।
www.comjagat.com
বর্তমানে এটা নিঃসন্দেহে বলা যায়যে, বাংলাদেশের সবচেয়ে বড় ওয়েব পোর্টাল হলো www.comjagat.com
'কম্পিউটার জগৎ' এর গত আঠার বছরের আর্কাইভ থেকে শুরু করে সব ধরণের সার্চের আধুনিক সুযোগ সুবিধা এখানে এ্যাড করা হয়েছে। 'কম্পিউটার জগৎ' এর টেকনিক্যাল ডিরেক্টর তমাল ভাইয়ের ভাষ্যমতে, এই আর্কাইভিং এর মাধ্যেমে তারা কম্পিউটার জগৎ এর হাজার হাজার ইউজার, লেখক এবং শুভানুধ্যায়ীদের কাছে অনেকটা দায়মুক্ত হতে পেরেছে। তমাল ভাইয়ের এ কথার সত্যতা পাওয়া যায় যদি উনাদের কারেন্ট সংখ্যার কোন একটা আর্টিকেলের মোট ভিউয়ের দিকে তাকানো যায়।
'কম্পিউটার জগৎ' সাইট টিতে অনেক ফিচার এ্যাড করা হয়েছে। বেটা রিলিজে যার বেশ কিছু অনুপস্থিত ছিলো। তারপরও উল্লেখ যোগ্য ফিচারের মধ্যে অন্যতম হলো........
জব অপুরটিউন্যাটি:
যারা চাকরী খুঁজছেন তাদের জন্য এটা অন্যতম একটা সাইট হতে পারে। যে কোন ধরণের চাকুরী খুঁজে বের করার জন্য সবধরণের ফাংশানালিটি এখানে এ্যাড করা হয়েছে। আপনি ইচ্ছে করলে এখানে ফ্রী জব পোস্টিংও দিতে পারবেন।
নতুন প্রোডাক্টের সন্ধান:
নতুন প্রোডাক্ট যেমন ল্যাপটপ, কম্পিউটারের যন্ত্রাংশ খুঁজে বের করার জন্য এই সাইট টি অন্যতম হবে। আপনি ইচ্ছে করলে নতুন প্রোডাক্ট এ্যাডও করতে পারবেন।
প্রোডাক্টের ক্ষেত্রে তরুন সমাজের ক্রেজের দিকে লক্ষ্য রেখে বেশ কিছু ক্যাটেগরীর দিকে লক্ষ্য রাখা হয়েছে। উদাহরণ স্বরুপ বলা যায়যে- গেমস, মোবাইলস, ভিবিন্ন রকমের সফটওয়্যার, মুভি, গানের বিশাল এক তথ্য ভান্ডার এখানে এ্যাড করার সুযোগ রয়েছে।
যে কোন কিছু বিক্রির এ্যাড
সেলবাজার অথবা ক্লিকবিডির মতো করে আপনিও আপনার যে কোন রকমের পণ্য এখানে বিক্রির জন্য এখানে এ্যাড দিতে পারবেন। সে জন্য সবধরণের সুযোগ সুবিধা এখানে দেওয়া হয়েছে।
প্রতি মুহুর্ত্তে নিউজ আপডেট
সবসময়ের খবর এ্যাড করার জন্য সবধরণের সুযোগ এখানে এ্যাড করা হয়েছে।
কুইজ
কুইজ প্রতিযোগিতা এবং রেনডমলি প্রত্যেক কুইজের জয়ীকে খুজে বের করার জন্য এ সাইটে সুবিধা দেওয়া হয়েছে।
জরিপ
যে কোন বিষয়ের উপর জরিপের জন্য এখানে একটি অপশন এ্যাড করা হয়েছে।
অর্গানাইজেশন
নিঃসন্দেহে এ সাইটের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো অর্গানাইজেশান এ্যাড করার সুযোগ সুবিধা দেওয়া। যে কেউ ইচ্ছে করলে নিজেদের অর্গানাইজেশান এ্যাড করতে পারবে। এবং নিজেদের একটি পূর্ণাং আলাদা সাইট পেয়ে যাবে। সেখানে সে সবধরণের সুযোগ সুবিধা পাবে।
আরেকটি বিষয় হলো ইউজাররা লগিন অবস্থায় যে কোন কিছুর উপর রেটিং, মন্তব্য, ভালো লাগা, না লাগা সব কিছুই প্রকাশ করতে পারবে।
যে কেউ চাইলে সাইট টিকে ইংরেজীতে দেখতে পারবে। আবার ইংরেজী থেকে বাংলাতেও দেখতে পারবে। বাকি কিছু ফাইনাল রিলিজের পর ![]()
কিছু কথা
'কম্পিউটার জগৎ' সাইট টির পূর্ণাং ডেভেলপার হিসাবে একমাত্র আমিই ছিলাম। ফলে কাজটির জন্য কয়েকটি কথা না বললেই না হয়।
সবচেয়ে ধন্যবাদ পাবেন ইনফরমেটিক্স সফটওয়্যারের C.T.O মিজান ভাই। কেননা উনি যখন আমাকে এ কাজটি করার জন্য প্রোপোজাল করেন তখন আমি আমি রাইট ব্রেইন সলুউশানে চাকরী করি। যার ধরুন উনি যে আমাকে খুঁজে কাজটি দিলেন তার জন্য কৃতজ্ঞতা না জানিয়ে পারছিনা।
ধন্যবাদ জানাচ্ছি ইনফরমেটিক্স এর সিইও এহসান ভাইকে যার সবসময় উৎসাহ ছিলো যেনো আমি ভালো কিছু করি। ধন্যবাদ জানাই ইনফরমেটিক্স এর আমার কলিগ কবির ভাই, বিজন ভাই, রাকিব ভাই, সজিব ভাইকে।
সবশেষে তমাল ভাই, মাসুম ভাই, রনি ভাই ভাই উনাদের ধন্যবাদ না জানালেই না হয়।
ধন্যবাদ জানাচ্ছি সামহোয়্যারইনের সবাইকে বিভিন্নভাবে আমাকে সহায়তা করার জন্য।





