তথ্য ও প্রযুক্তি আইন সম্পর্কে মতামত চাইছে সরকার

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন-২০০৬ সংশোধনের উদ্দেশ্যে মতামত আহ্বান করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়।

সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন-২০০৬’ সংশোধনের লক্ষ্যে আইটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, বিশেষজ্ঞ, ও সর্ব সাধারণের মতামত আহ্বান করেছে।

মন্ত্রণালয়ের উপসচিব মো.বিল্লাল হোসেন বরাবর মতামত জানাতে হবে ২৫ ফেব্রুয়ারির মধ্যে। মন্ত্রণালয়ের অফিস, ঠিকানা-ব্যান্সডক ভবন, ই-১৪/ওয়াই.আগারগাঁও, ঢাকা, ফোন-৮১৮১৫৪৮ অথবা ই-মেইল- dsict@moict.gov.bd, sas.ictl@gmail.com-এ মতামত আহ্বান করা হয়েছে।

2 জনের ভালো লেগেছে এই পোস্ট

একই ধরণের আরো পোস্ট:

 


0 মন্তব্য

মন্তব্য প্রদান

 
 

লগইন করুন এবং আপনার মন্তব্য দিন