নিউইয়র্কের টেক্সিতে আসছে ট্যাবলেট পিসি


ব্যক্তিগত ব্যবহারের পাশাপাশি সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান এবং ব্যবসায়ীক কর্মকাণ্ডেও এখন ট্যাবলেট পিসি ব্যবহৃত হচ্ছে। সর্বত্রই যেন ট্যাবলেটের জয়জয়কার। এবার নিউ ইয়র্ক শহরের ট্যাক্সিতে দেখা যাবে ট্যাবলেট পিসি।

নিউ ইয়র্ক শহরের ট্যাক্সি এন্ড লিমুজিন কমিশন (টিএলসি) শহরের ট্যাক্সিতে ব্যবহৃত টিভিগুলো সরিয়ে সেখানে অ্যাপলের আইপ্যাড বা অন্য কোন ট্যাবলেট পিসি বসাতে ইচ্ছুক। এ ব্যাপারে স্কয়ার নামক সান ফ্রান্সিসকোর একটি মোবাইল পেমেন্ট প্রতিষ্ঠান নিউইয়র্ক টিএলসি-কে একটি প্রস্তাব দিয়েছে এবং মার্চের ১ তারিখে প্রতিষ্ঠানটি একটি আনুষ্ঠানিক প্রেজেন্টেশন প্রদান করবে ট্যাক্সি কমিশনের সামনে।

প্রাথমিকভাবে ৫০টি ট্যাক্সিক্যাবে বসানো হবে ট্যাবলেট পিসি যেগুলোতে ব্যবহারকারীরা গেমস খেলতে পারবে এবং তাদের ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবে।

সূত্রঃ স্যাকবি

http://www.sacbee.com/2012/02/21/4278642/nyc-taxis-could-get-tablet-computers.html

Be the first to like.

 


0 মন্তব্য

মন্তব্য প্রদান

 
 

লগইন করুন এবং আপনার মন্তব্য দিন