আমাজনের কিন্ডল ফায়ার এবং বার্নস এন্ড নোবেলের নুক ট্যাবলেটের মতো স্বল্পমূল্যের অ্যান্ড্রোয়েড ট্যাবলেটের জনপ্রিয়তার মুখে ট্যাবলেটের বাজারে অ্যাপলের আধিপত্য কিছুটা হলেও কমে গেছে। এরই পরিপ্রেক্ষিতে অ্যাপল ৮-ইঞ্চি ডিসপ্লে সমৃদ্ধ আইপ্যাড মিনি বাজারে আনার পরিকল্পনা করছে যেটির দাম ৩০০ ডলার বা এর আশেপাশে হতে পারে। প্রযুক্তি বিশ্বে এমনই একটি খবর রটেছে এবং গত প্রায় এক সপ্তাহ ধরে এ নিয়েই আলোচনা-পর্যালোচনা চলছে প্রযুক্তি বাজারে।
এখানে উল্লেখ্য যে আগামী মাসে (মার্চে) অ্যাপল তৃতীয় প্রজন্মের আইপ্যাড বাজারে আনতে যাচ্ছে।
তবে আইপ্যাড মিনি বা ৩০০ ডলার মূল্যের কোন ট্যাবলেট পিসি তৈরির ব্যাপারে অ্যাপল এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। ওয়ালস্ট্রিট জার্নাল গত সপ্তাহে একটি রিপোর্টে প্রকাশ করেছিলো যে আইপ্যাড মিনি বা ছোট আকারের একটি আইপ্যাড তৈরির পরিকল্পনা অ্যাপল ইতিমধ্যেই সম্পন্ন করেছে এবং প্রতিষ্ঠানটি এই পরিকল্পনা তাদের এশিয়ান সাপ্লায়ারদেরকেও দিয়ে দিয়েছে।
তবে নিশ্চিত করে এখনও বলা যাচ্ছে না যে আইপ্যাড মিনি তৈরির খবরটি সত্যি নাকি নিছক একটি গুজব।
তথ্যসূত্রঃ চিপল্যাপটপস
http://www.cheaplaptops.org.uk/20120220/sub-300-dollar-ipad-mini-tablet-to-eliminate-rivals/





0 মন্তব্য