বিখ্যাত গবেষণা প্রতিষ্ঠান গার্টনার সম্প্রতি বলেছে যে বিশ্বব্যাপী ট্যাবলেট পিসির যে জনপ্রিয়তা তৈরি হয়েছে তা উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং এর ফলে কনটেন্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো নতুন ধরণের ব্যবসায় মডেল নিয়ে আসার সুযোগ পাবে।
গার্টনারের গবেষণা পরিচালক স্যান্ডি শেন বলেছেন যে ট্যাবলেটের বাজার আরো বৃদ্ধি পাবার যথেষ্ট ভালো সম্ভাবনা রয়েছে এবং বিশ্বব্যাপী নতুন আরো অনেক প্রতিষ্ঠান ট্যাবলেটের বাজারে যোগ দিবে।
ট্যাবলেটের ব্যবহার যত বাড়বে ইন্টারনেটের ব্যবহার এবং ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাও তত বৃদ্ধি পাবে। তাই শেন মনে করেন যে যেসকল প্রতিষ্ঠান ইন্টারনেট ভিত্তিক সেবা প্রদান করছে তাদের উচিৎ হবে ওয়েব-ভিত্তিক ও অ্যাপ-ভিত্তিক অ্যাপ্লিকেশন তৈরির দিকে মনোযোগ দেয়া।
সূত্রঃ রেডিফ
http://www.rediff.com/business/report/tech-tablets-have-good-growth-prospects-gartner/20120220.htm





0 মন্তব্য