বার্নস এন্ড নোবেল এর নুক ট্যাবলেট এবার ৮জিবি স্টোরেজসহ পাওয়া যাবে। সম্প্রতি একটি ডকুমেন্টে দেখা গেছে যে ফেব্রুয়ারীর ২২ তারিখে ওয়ালমার্টে পাওয়া যাবে নুক ট্যাবলেট এর ৮জিবি ভার্সন। মূল ট্যাবলেটটির সাথে আসন্ন ৮জিবি নুক ট্যাবলেটের অন্য কোন পার্থক্য নেই।
এখানে উল্লেখ্য যে বার্নস এন্ড নোবেলের নুক ট্যাবলেট বাজারে আমাজনের কিন্ডল ফায়ারের সাথে প্রতিদ্বন্দ্বীতা করছে। ফায়ারের চেয়ে নুক ট্যাবলেটের দাম ৫০ ডলার বেশি। ফলে বার্নস এন্ড নোবেল চাইছে নতুন এই নুক ট্যাবলেটের মাধ্যমে ট্যাবলেট প্রেমীদের আরো বেশি আকৃষ্ট করতে। নুক ট্যাবলেটের বর্তমান দাম ২৪৯ ডলার।
তথ্যসূত্রঃ দিভার্জ





0 মন্তব্য