আকাশ ট্যাবলেটের উন্নত সংস্করণের দাম আগের চেয়ে বেশি হবে নাঃ কপিল সিবাল


ভারতের যোগাযোগ ও মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী কপিল সিবাল সম্প্রতি বলেছেন যে বিশ্বের সবচেয়ে কমদামী ট্যাবলেট-খ্যাত ‘আকাশ’ এর আসন্ন উন্নত সংস্করণ একই দামে বিক্রি করা হবে। তিনি আরো জানিয়েছেন যে আকাশ-এর উন্নত সংস্করণ তৈরির জন্য দেশটির সরকার-নিয়ন্ত্রাধীন দুটি সংস্থাকে নিয়োগ দেয়া হয়েছে। পাশাপাশি মন্ত্রী ট্যাবলেটটির মূল প্রস্তুতকারক ডাটাউইন্ড-এর সাথে কিছু সমস্যার কথাও স্বীকার করেছেন।

এখানে উল্লেখ্য যে কানাডা-ভিত্তিক প্রতিষ্ঠান ডাটাউইন্ড এর সাথে আইআইটি যোধপুর প্রাথমিকভাবে ১ লক্ষ্য আকাশ ট্যাবলেট তৈরির চুক্তি করেছিলো। কিন্তু প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা সময়মতো ট্যাবলেট ডেলিভারি দিতে পারেনি এবং কাস্টমার সেবা প্ল্যাটফর্ম তৈরি করতে ব্যর্থ হয়েছে। পাশাপাশি আকাশ ট্যাবলেটে বেশ কিছু টেকনিক্যাল সমস্যাও দেখা দিয়েছে যার কারনে সরকার আরো ক্ষুব্ধ হয়েছে।

তথ্যসূত্রঃ দি ইকোনমিক টাইমস

Be the first to like.

 


0 মন্তব্য

মন্তব্য প্রদান

 
 

লগইন করুন এবং আপনার মন্তব্য দিন