কিন্ডল ফায়ার বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় ট্যাবলেট পিসি


আমাজনের তৈরি ৭-ইঞ্চি কিন্ডল ফায়ার ট্যাবলেট পিসি বর্তমানে বিশ্বের দ্বিতীয় জনপ্রিয়তম ট্যাবলেট। ট্যাবলেটের বাজারে অ্যাপল তাদের প্রাধান্য ধরে রাখতে সক্ষম হয়েছে, কিন্তু ফায়ারের আগমনে অ্যাপলের বিক্রি কিছুটা হলেও ক্ষতিগ্রস্থ হয়েছে, যদিও দামের দিক থেকে ট্যাবলেট দুটির মধ্যে বিশাল পার্থক্য রয়েছে।

গত নভেম্বরে বাজারে আসার পর সাথে সাথেই কিন্ডল ফায়ার যথেষ্ট আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়। ২০১১ সালের নভেম্বর এবং ডিসেম্বর এই দুমাসে ৭-ইঞ্চি ডিসপ্লে বিশিষ্ট ফায়ারের প্রায় ৩.৯ মিলিয়ন ইউনিট বিক্রি হয়েছে যা অ্যাপলের ১৫ মিলিয়ন বিক্রির তুলনায় অতি নগণ্য হলেও সারা বিশ্বে বিক্রির দিক থেকে ট্যাবলেটের বাজারের দ্বিতীয় স্থানটি খুব সহজেই দখল করতে পেরেছে আমাজন।

এখানে উল্লেখ্য যে আমাজনের এই ডিভাইসটির দাম মাত্র ১৯৯ ডলার এবং এটিই কিন্ডল ফায়ারের সবচেয়ে আকর্ষণীয় দিক।

তথ্যসূত্রঃ ইনফরমেশন উইক

http://informationweek.com/news/hardware/handheld/232601050

১ জনের ভালো লেগেছে এই পোস্ট

 


0 মন্তব্য

মন্তব্য প্রদান

 
 

লগইন করুন এবং আপনার মন্তব্য দিন