অ্যাপলের ৮-ইঞ্চি আইপ্যাড এর দাম ২৯৯ ডলার হবে?


কিছুদিন ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত একটি আর্টিকেলে দাবি করা হয়েছিলো যে অ্যাপল বর্তমানে ৮-ইঞ্চি ডিসপ্লে বিশিষ্ট একটি আইপ্যাড নিয়ে আসার পরিকল্পনা করছে। খবরটি ওয়াল স্ট্রিট জার্নাল নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র হতে জানতে পেরেছে।

খবরটির সত্যতা সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি এবং অ্যাপল এখন পর্যন্ত এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। তবে গবেষণা প্রতিষ্ঠান আইএইচএস আইসাপ্লাই জানিয়েছে যে অ্যাপল ৮-ইঞ্চি ডিসপ্লে বিশিষ্ট ট্যাবলেট অবশ্যই বাজারে আনবে।

প্রতিষ্ঠানটির ট্যাবলেট এবং মনিটর রিসার্চ বিভাগের সিনিয়র ম্যানেজার রোডা আলাক্সজান্ডার বলেছেন যে অ্যাপল খুব সম্ভবত ২০১২ সালের শেষ কোয়ার্টারে বাজারে আনবে ৮-ইঞ্চি ট্যাবলেট এবং এর দাম সর্বনিম্ন ২৯৯ ডলার পর্যন্ত হতে পারে।

তথ্যসূত্রঃ কম্পিউটার ওয়ার্ল্ড

http://www.computerworld.com/s/article/9224377/iPad_Mini_priced_at_299_would_crush_tablet_rivals_says_analyst?taxonomyId=15

Be the first to like.

 


0 মন্তব্য

মন্তব্য প্রদান

 
 

লগইন করুন এবং আপনার মন্তব্য দিন