চায়নার টেলিযোগাযোগ উপকরণ প্রস্তুতকারক প্রতিষ্ঠান জেডটিই সম্প্রতি বাজারে নিয়ে এসেছে স্বল্পমূল্যের একটি ট্যাবলেট যার নাম হচ্ছে লাইট ট্যাব ২ যেটি ভি৯৪ নামেও পরিচিত। স্যামসাং-এর নতুন ৭-ইঞ্চি গ্যালাক্সি ট্যাব ২ বাজারে আসার কয়েক দিনের মধ্যেই জেডটিই নিয়ে এসেছে আরেকটি ৭-ইঞ্চি ডিসপ্লে বিশিষ্ট ট্যাবলেট পিসি।
অ্যান্ড্রোয়েড জিনজারব্রেড অপারেটিং সিস্টেম সমৃদ্ধ জেডটিই লাইট ট্যাব ২ দামের দিক দিয়ে যথেষ্ট আকর্ষণীয়। ট্যাবলেটটির ৩জি+ওয়াই-ফাই ভার্সন যুক্তরাজ্যের বাজারে মাত্র ২৩৫ পাউন্ডের বিনিময়ে পাওয়া যাবে।
ডিভাইসটির অন্যান্য ফিচারের মধ্যী উল্লেখযোগ্য হচ্ছে কোয়াকমের ১.৪ গিগাহার্টজ স্ন্যাপড্রাগন প্রসেসর, ৫১২এমবি র্যাম, ৪জিবি আভ্যন্তরীণ স্টোরেজ, সামনে-পিছিনে ক্যামেরা, মাইক্রোএসডি স্লট, মিনি ইউএসবি পোর্ট, মাইক্রো এসডিএইচসি ইত্যাদি। এছাড়া এর ব্যাটারি একবার চার্জ দিলে ট্যাবলেটটিতে সাড়ে পাঁচ ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক করা সম্ভব।




0 মন্তব্য