ভারতের জনপ্রিয় দৈনিক টাইমস অব ইন্ডিয়া সম্প্রতি দেশটির প্রথম ট্যাবলেট ম্যাগাজিন ‘টুইক’ নিয়ে এসেছে। প্রাথমিকভাবে টুইক শুধুমাত্র আইপ্যাড ব্যবহারকারীরাই পড়তে পারবেন, তবে পরবর্তীতে এটি আইফোন এবং অ্যান্ড্রোয়েড ভিত্তিক ডিভাইসেও পড়া যাবে।
ক্লাউড ভিত্তিক মোবাইল পাবলিশিং প্রতিষ্ঠান জিইএনডব্লিউআই-কে সাথে নিয়ে টাইমস অব ইন্ডিয়া টুইক অ্যাপ্লিকেশনটি তৈরি করেছে।
সারা বিশ্বের ব্যবসা-বাণিজ্য, বিনোদন, লাইফস্টাইল এবং খেলাধুলা সংক্রান্ত খবর দিয়ে সাজানো হবে সাপ্তাহিক এই ম্যাগাজিনটি। আপাতত এটি আইপ্যাড ব্যবহারকারীরা বিনামূল্যে পড়তে পারবেন, তবে পরবর্তীতে এটি পেইড-সার্ভিস এর অন্তর্ভুক্ত করা হবে।
সূত্রঃ গিজবট
http://www.gizbot.com/news/first-indian-tablet-pc-magazine-launched.html





0 মন্তব্য