মরগ্যান স্ট্যানলিঃ ট্যাবলেটের ব্যবহার বৃদ্ধির ফলে ব্যবসা প্রতিষ্ঠানে প্রিন্টের পরিমাণ কমে গেছে


বিনিয়োগকারী প্রতিষ্ঠান মরগ্যান স্ট্যানলি পরিচালিত “ট্যাবলেট ডিমান্ড এন্ড ডিসরাপশন” শীর্ষক একটি জরীপে দেখা গেছে যে ট্যাবলেট পিসির ব্যবহার বৃদ্ধির সাথে সাথে যুক্তরাষ্ট্রের ব্যবসা প্রতিষ্ঠানে প্রিন্টের পরিমাণ উল্লেখযোগ্যহারে কমে গেছে। জরীপে উল্লেখ করা হয়েছে যে কর্পোরেট জগতে প্রিন্টিং এর পরিমাণ ১৬ শতাংশ কমে গেছে এবং এর মূল কারন হচ্ছে ট্যাবলেটের ব্যবহার।

যুক্তরাষ্ট্রের ৭০০ ট্যাবলেট ব্যবহারকারীর উপর এই জরীপ পরিচালিত হয়েছে। জরীপে অংশগ্রহণকারী ৪৬ শতাংশ জানিয়েছে যে ট্যাবলেট ব্যবহার শুরু করার পর থেকে তারা এখন আগের চেয়ে প্রিন্ট কম করে থাকে এবং ৪১ শতাংশ মনে করছে যে এটিই হচ্ছে ট্যাবলেট পিসি ব্যবহার করার মূল সুবিধা।

সূত্রঃ ট্যাবলেট টাইমস

http://tabtimes.com/news/ittech-stats-research/2012/02/16/morgan-stanley-says-tablets-are-having-adverse-effect

Be the first to like.

 


0 মন্তব্য

মন্তব্য প্রদান

 
 

লগইন করুন এবং আপনার মন্তব্য দিন