ভিউসনিক বছরের ২য় কোয়ার্টারে নিয়ে আসছে উইন্ডোজ ৮ ট্যাবলেট

যে সকল প্রযুক্তিপ্রেমী উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম ব্যবহারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন তারা এ বছরের দ্বিতীয় কোয়ার্টারেই হাতে নিতে পারেন উইন্ডোজ ৮ ভিত্তিক একটি ডিভাইস।

 

সম্প্রতি ডিজিটাইমস-এ প্রকাশিত একটি আর্টিকেলে ভিউসনিক-এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের পণ্য বাজারজাতকরণ পরিচালক ম্যাক্স লিউ-কে উদ্ধৃত করে বলা হয়েছে যে প্রতিষ্ঠানটি ২০১২ সালের দ্বিতীয় কোয়ার্টারে উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম ভিত্তিক একটি ১০-ইঞ্চি ট্যাবলেট তাইওয়ানের বাজারে নিয়ে আসতে যাচ্ছে।

 

কিন্তু আশ্চর্যের বিষয় যে মাইক্রোসফট এর তৈরি উইন্ডোজের এই নতুন সংস্করণ সারা বিশ্বে বাণিজ্যিকভাবে ছাড়া হবে এ বছরের দ্বিতীয়ার্ধে। অর্থাৎ, তৃতীয় কোয়ার্টারের আগে উইন্ডোজ ৮ ভিত্তিক কোন ডিভাইস বাজারে আসার কথা নয়। তাই ডিজিটাইমস-এ প্রকাশিত এই খবরটির সত্যতা সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি এবং মাইক্রোসফট আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কিছুই জানায়নি।

 

তথ্যসূত্রঃ টমসহার্ডওয়্যার

১ জনের ভালো লেগেছে এই পোস্ট

 


0 মন্তব্য

মন্তব্য প্রদান

 
 

লগইন করুন এবং আপনার মন্তব্য দিন