বেসিস ‘সফটএক্সপো ২০১২’ এর গোল্ড স্পন্সর হলো ডেল


আগামী ২২-২৬ ফেব্রুয়ারী ২০১২ পর্যন্ত বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে দেশের সর্ববৃহৎ সফ্‌টওয়্যার ও আইটিইএস মেলা ‘বেসিস সফটএক্সপো ২০১২’।

গত ১৪ ফেব্রুয়ারী ২০১২ এ উপলক্ষে কারওয়ান বাজারস্থ বেসিসের নিজস্ব কার্যালয়ে ডেল এবং বেসিস এর মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। ডেল পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশের ডেল এর কান্ট্রি ম্যানেজার সোনিয়া বাসার কবির এবং বেসিস এর পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন বেসিস এর যুগ্ম সাধারণ সম্পাদক এবং সফটএক্সপো ২০১২ এর আহ্বায়ক তামজিদ সিদ্দিক স্পন্দন। এ সময় উপস্থিত ছিলেন বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আবুল কালাম আজাদ, এন্টারপ্রাইজ বিজনেস ম্যানেজার ফাইয়াজ আহমেদ, মাকেটিং ম্যানেজার উজাইর পান্নি।

বেসিস-এর পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন বেসিসের সভাপতি মাহবুব জামান, সিনিয়র সহ-সভাপতি ফাহিম মাশরুর, সহ-সভাপতি ফারহানা এ রহমান, মহা সচিব ফোরকান বিন কাশেম, কোষাধ্যক্ষ সৈয়দ আলমাস কবির ও পরিচালক সাব্বির মাহবুব। সফটএক্সপো ২০১২ প্রদর্শনী সম্পর্কে www.softexpo.com.bd সাইটে সর্বশেষ তথ্য পাওয়া যাবে।

(প্রেস বিজ্ঞপ্তি)

Be the first to like.

 


0 মন্তব্য

মন্তব্য প্রদান

 
 

লগইন করুন এবং আপনার মন্তব্য দিন