অ্যাপল প্রধান টিম কুক সম্প্রতি বলেছে যে আইপ্যাড বিক্রির প্রথম থেকেই অ্যাপল বিশ্বাস করতো যে এক সময় সারা বিশ্বে ট্যাবলেট সাধারণ পার্সোনাল কম্পিউটারের চেয়ে বেশি জনপ্রিয় হবে এবং বর্তমানে তাদের এই বিশ্বাস আরো জোরদার হয়েছে।
এখানে উল্লেখ্য যে অ্যাপল ৫৫ মিলিয়ন আইপ্যাড বিক্রি করেছে এবং ২০১২ সালের মার্চে তারা তৃতীয় প্রজন্মের আইপ্যাড বাজারে নিয়ে আসতে যাচ্ছে।
অ্যান্ড্রোয়েড ভিত্তিক ট্যাবলেটকে আইপ্যাডের প্রতিদ্বন্দ্বী মনে করেন কিনা এমন প্রশ্নের জবাবে কুক অ্যাপলের বিশাল অ্যাপস স্টোরের কথা উল্লেখ করেন এবং অ্যান্ড্রোয়েড ট্যাবলেটের সাথে অ্যাপলের প্রতিযোগিতার কথা উড়িয়ে দেন। তবে আমাজনের কিন্ডল ফায়ার ট্যাবলেটকে তিনি ভিন্ন ধরণের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন। পাশাপাশি অ্যাপল প্রধান আরো বলেছেন যে কিন্ডল ফায়ারের ফাংশনে অনেক সীমাবদ্ধতা রয়েছে এবং এই ফাংশনগুলো আইপ্যাডের ব্যবহারকারীরা চায় না।
তথ্যসূত্রঃ টেলিগ্রাফ




0 মন্তব্য