সম্প্রতি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম জানিয়েছে যে অ্যাপল ভবিষ্যতে ৮-ইঞ্চি ডিসপ্লে বিশিষ্ট আইপ্যাড বাজারে আনার পরিকল্পনা করছে এবং এ ব্যাপারে প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় পরীক্ষানিরীক্ষাও চালাচ্ছে।
ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত সাম্প্রতিক এক রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে অ্যাপল সম্প্রতি তাদের এশিয়ান সাপ্লায়ার বা সরবরাহকারীদের ৮-ইঞ্চি ডিসপ্লে বিশিষ্ট একটি ট্যাবলেটের ডিজাইন প্রদর্শন করেছে। নাম প্রকাশ না করার শর্তে অ্যাপলের কয়েকটি এশিয়ান সাপ্লায়ার বা সরবরাহকারী এ তথ্য জানিয়েছে।
এখানে উল্লেখ্য যে অ্যাপল এ পর্যন্ত দুটি ট্যাবলেট পিসিঃ আইপ্যাড ও আইপ্যাড২- বাজারে এনেছে এবং এ বছরের মার্চে তারা তৃতীয় প্রজন্মের আইপ্যাড বাজারে নিয়ে আসতে যাচ্ছে। আগের দুটি আইপ্যাডেই ৯.৭-ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।
তথ্যসূত্রঃ আইবিএন লাইভ





0 মন্তব্য