জমে উঠেছে বিসিএস ডিজিটাল এক্সপো বরিশাল ২০১২


বাংলাদেশ কম্পিউটার সমিতি বরিশাল শাখার আয়োজনে গতকাল ১৩ ফেব্রুয়ারি বরিশালে ক্লাবে শুরু হওয়া ‘বিসিএস ডিজিটাল এক্সপো বরিশাল ২০১২’ প্রথম থেকেই জমে উঠেছে দর্শনার্থীদের পদচারণায়। তরুণ প্রজন্মের প্রতিনিধিরা প্রদর্শনীর দ্বিতীয় দিনের সকাল থেকেই আসতে শুরু করে প্রর্দশনীতে। আগত দর্শনার্থীরা ল্যাপটপ এবং সমজাতীয় পণ্য ছাড়াও নিত্য ব্যবহার্য অন্যান্য প্রযুক্তি পণ্যের প্রতিও তাদের আগ্রহ দেখাচ্ছে। মেলায় প্রদর্শক প্রতিষ্ঠানগুলো প্রযুক্তির সর্বশেষ সংস্করণগুলো ছাড়াও নিত্যব্যবহার্য প্রযুক্তি পণ্যগুলোও প্রর্দশন করছে। বিশেষ করে শিক্ষার্থীরা ল্যাপটপের প্রতি তাদের আগ্রহ বেশি দেখাচ্ছে এবং পছন্দসই পণ্যটি কিনে নিয়ে যাচ্ছে। বিভিন্ন প্রদর্শক প্রতিষ্ঠান তাদের প্রযুক্তি পণ্যের উপর বিশেষ উপহার, নগদ ছাড়সহ নানাবিধ উপহার দিয়ে দর্শক আকৃষ্ট করছে। প্রর্দশনীর গেমিং জোনে ছিল শিশুদের ভীড়, এছাড়াও ইন্টারনেট জোনেও ছিল লক্ষণীয় দর্শক সমাগম। প্রদর্শনীতে কুইজ ছাড়াও সন্ধ্যায় বিজনেসল্যান্ডের সৌজন্যে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান। আজ শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বয়স ও বিষয়ভিত্তিক তিনটি গ্রুপে স্কুল শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় গ্রুপ গুলো হলো – ক গ্রুপ (বয়স: ৩-৬ বছর), খ গ্রুপ (৭-১০ বছর) এবং গ গ্রুপ (১১-১৪ বছর)। আগামীকাল প্রদর্শনীর তৃতীয় দিন প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত হবে।

২৫,০০০ বর্গফুট স্থান জুড়ে প্রর্দশনীতে তথ্যপ্রযুক্তির দেশী-বিদেশী ৩৫টি স্টল ও ৫টি প্যাভেলিয়নে ৩৩ টি জনপ্রিয় ও সুপরিচিত ব্র্যান্ড, আমদানিকারক, প্রস্তুতকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো কম্পিউটার হার্ডওয়্যার ও সফ্‌টওয়্যার পণ্যসামগ্রী, নেটওয়ার্ক ও ডাটা কমিউনিকেশন, টেলিকম সেবা ও পণ্যসামগ্রী, মাল্টিমিডিয়া, আইসিটি শিক্ষা উপকরণ, ল্যাপটপ, পামটপ, ডিজিটাল জীবনধারাভিত্তিক প্রযুক্তি ও পণ্য ইত্যাদির উন্নত ও হালনাগাদ সংস্করণ প্রদর্শন করবে। প্রদর্শনীর তৃতীয় দিন ৩ ফেব্রুয়ারি, শুক্রবার সকাল ১১টায় অনুষ্ঠিতব্য শিশুদের জন্য প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান শেষ হওয়ার পরপরই মেলা সকলের জন্য উম্মুক্ত করে দেওয়া হয়। আর এ সময়ে মেলা প্রাঙ্গন মুখরিত হয় বিভিন্ন বয়সের মানুষের পদচারণায়। প্রর্দশনীতে পণ্য প্রদর্শন ছাড়াও রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা, কুইজ, শিশুতোষ চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, ফ্রি ইন্টারনেট জোন, ফ্রি গেমিং জোনসহ নানা আয়োজন। প্রায় ২০,০০০ বর্গফুট স্থান জুড়ে ৩০টি স্টলে ২৫ টি প্রতিষ্ঠান তথ্যপ্রযুক্তি সামগ্রী প্রদর্শন করবে।

বরিশালের বৃহত্তম এই কম্পিউটার মেলাকে বৈচিত্র্যময় করতে পণ্য প্রদর্শনের পাশাপাশি শিশুদের জন্য চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, বিতর্ক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রদর্শনীর প্রতিদিন সন্ধ্যা ৬ টায় বিজনেস ল্যান্ড এর সৌজন্যে থাকছে দর্শনার্থীদের জন্য জমকালো সাস্কৃতিক অনুষ্ঠান। মেলার প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। বিসিএস এর ঐতিহ্যের ধারাবাহিকতায় ‘বিসিএস ডিজিটাল এক্সপো বরিশাল ২০১২’- এর প্রদর্শনীতেও স্কুল শিক্ষার্থীদের পরিচয়পত্র দেখানো সাপেক্ষে বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা থাকবে। এছাড়াও মেলার বিক্রি হওয়া টিকেট নিয়ে সমাপনী দিনে অনুষ্ঠিত হবে র‍্যাফেল ড্র। আর এতে থাকবে ল্যাটপসহ সমজাতীয় বিভিন্ন আকর্ষণীয় উপহার। এছাড়া প্রদর্শক প্রতিষ্ঠানগুলোর আয়োজনে মেলায় থাকবে বিভিন্ন তথ্যপ্রযুক্তি পণ্যের বিশেষায়িত প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা।

মেলার প্লাটিনাম স্পন্সর হিসেবে বিশ্বখ্যাত কম্পিউটার ব্র্যান্ড ডেল, ফুজিতসু, এক্সেসরিজ  ব্র্যান্ড লজিটেক এবং এন্টিভাইরাস নরটন; গোল্ড স্পন্সর হিসেবে থাকছে আরেকটি বিশ্বখ্যাত ব্র্যান্ড তোশিবা এবং দেশীয় আমদানিকারক প্রতিষ্ঠান ইউনাইটেড কম্পিউটার সেন্টার (ইউসিসি)। সিলভার স্পন্সর হিসেবে থাকছে দেশীয় মোবাইল এক্সেসরিজ প্রতিষ্ঠান অনিক টেলিকম এবং প্রিন্টার ব্র্যান্ড কনিকা মিনোল্টা। প্রদর্শনীর মিডিয়া পার্টনার হিসেবে থাকছে সময় এটিএন বাংলা এবং দৈনিক মতবাদ। টিকেট স্পন্সর ইনফ্রা পলিটেকনিক ইন্সটিটিউট, টিকেট কাউন্টার স্পন্সর এক্সেল টেকনোলজিস লিমিটেড, ভলান্টিয়ার ড্রেস স্পন্সর ইমাম টেলিকম, চিত্রাঙ্কণ প্রতিযোগিতা স্পন্সর অমৃত কনজ্যুমারস ফুড প্রোডাক্টস লি:, সাস্কৃতিক অনুষ্ঠান স্পন্সর বিজনেসল্যান্ড এবং পরিবহন স্পন্সর এসিআই আইটি লি:

১৭ ফেব্রুয়ারি রাত ৮ টায় এ প্রদর্শনীর সমাপ্তি ঘোষণা করা হবে।

প্রর্দশনী প্রাঙ্গনে বিসিএসের নিয়ন্ত্রণ কক্ষ মেলার সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত থাকবে। এখান থেকে যে কোন রকমের তথ্য ও সেবা নিতে পারবেন যে কেউ। এ ছাড়াও মেলায় আগত দর্শনার্থী, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের যে কোন ধরনের সহায়তার জন্য একটি বিশেষ টিম মেলা প্রাঙ্গনে নিয়োজিত থাকবে। মেলায় সাধারণ নিরাপত্তা, লোকচলাচল নিয়ন্ত্রণ, পণ্য বিক্রি এবং টিকেট চেকিং এর জন্য বিশেষ নিরাপত্তা দল সব সময় কাজ করবে।

(সংবাদ বিজ্ঞপ্তি)

১ জনের ভালো লেগেছে এই পোস্ট

 


0 মন্তব্য

মন্তব্য প্রদান

 
 

লগইন করুন এবং আপনার মন্তব্য দিন