আগামী ২২-২৬ ফেব্রুয়ারী ২০১২ পর্যন্ত বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে দেশের সর্ববৃহৎ সফ্টওয়্যার ও আইটিইএস মেলা ‘বেসিস সফটএক্সপো ২০১২’। এ বছরই প্রথমবার এ প্রদর্শনীর ইন্টারনেট স্পন্সর হলো কিউবি।
গত শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০১২ এ উপলক্ষে কারওয়ান বাজারস্থ বেসিসের নিজস্ব কার্যালয়ে কিউবি এবং বেসিস এর মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। কিউবি পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন কিউবির সৈয়দ আশিকুর রহমান, সিনিওর ম্যানেজার, ব্রান্ড এন্ড কমিউনিকেশন এবং বেসিস এর পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন বেসিস এর যুগ্ম সাধারণ সম্পাদক এবং সফটএক্সপো ২০১২ এর আহ্বায়ক তামজিদ সিদ্দিক স্পন্দন। এ সময় উপস্থিত ছিলেন কিউবির সিনিয়র একজিকিউটিভ মির্জা সালমান হোসাইন বেগ।
বেসিস-এর পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন বেসিসের সহ-সভাপতি ফাহিম মাশরুর, কোষাধ্যক্ষ সৈয়দ আলমাস কবির ও পরিচালক সাব্বির মাহবুব। সফটএঙ্পো ২০১২ প্রদর্শনী সম্পর্কে www.softexpo.com.bd এ সাইটে সর্বশেষ তথ্য পাওয়া যাবে।
(প্রেস বিজ্ঞপ্তি)





0 মন্তব্য