ভারতে ১০ হাজার রুপি মূল্যের অক্সাস এএক্স০২ ট্যাবলেট নিয়ে আসছে আইব্যারি

 

স্বল্পমূল্যের ট্যাবলেট প্রস্তুতকারক ভারতীয় প্রতিষ্ঠান আইব্যারি আসছে মার্চে ভারতের বাজারে নিয়ে আসছে আরেকটি স্বল্পমূল্যের ট্যাবলেট পিসি অক্সাস এএক্স০২। অ্যান্ড্রোয়েড ৪.০ ভিত্তিক এই ট্যাবলেটটির মূল্য ১০ হাজার রুপি এবং বাজারে আসলে এটি হবে আইসিএস সমর্থিত সবচেয়ে কম মূল্যের ট্যাবলেট পিসি।

এখানে উল্লেখ্য যে আইব্যারি এর আগে ভারতের বাজারে দুটি ট্যাবলেট পিসি নিয়ে এসেছে যার একটি হচ্ছে ৭-ইঞ্চি ডিসপ্লে সমৃদ্ধ বিটি০৭ এবং অপরটি হচ্ছে ১০-ইঞ্চি স্ক্রিন সমৃদ্ধ বিটি১০।

অক্সাস এএক্স০২ ট্যাবলেটে যে সকল ফিচার থাকবে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ৭-ইঞ্চি ক্যাপাসিটিভ স্ক্রিন, ১গিগাহার্টজ প্রসেসর, ১জিবি ডিডিআর২ র‍্যাম, এইচডিএমআই আউটপুট, এবং ৩জি ইউএসবি মডেম সাপোর্ট।

Be the first to like.

 


0 মন্তব্য

মন্তব্য প্রদান

 
 

লগইন করুন এবং আপনার মন্তব্য দিন