ইউএস এয়ার ফোর্স ফ্লাইট ক্রুদের জন্য ১৮,০০০ অ্যাপল আইপ্যাড২ কিনতে পারে

 

সম্প্রতি জানা গেছে যে ইউএস এয়ার ফোর্স তাদের ফ্লাইট ক্রুদের জন্য ১৮,০০০ অ্যাপল আইপ্যাড২ কিনতে পারে। যদি তাই হয় তবে এটি হবে মিলিটারির অন্যতম বড় কম্পিউটার ট্যাবলেটের অর্ডার। এর মাধ্যমে সরকারী প্রতিষ্ঠানে অ্যাপল ট্যাবলেটের অবস্থান আরো সুসংহত হবে।

সম্প্রতি ফেডারেল বিজনেস অপরচুনিটিজ এর ওয়েবসাইটে প্রকাশিত একটি নোটিশে দেখা গেছে যে এয়ার ফোর্সের এয়ার মোবিলিটি কমান্ড অ্যাপলের আইপ্যাড২ ট্যাবলেট কেনার প্রস্তাব করতে অনুরোধ জানানোর পরিকল্পনা করছে। ফ্লাইট ক্রুদের কাজের চাপ কমানোই হচ্ছে এর মূল উদ্দেশ্য।

তথ্যসূত্রঃ বিজনেস উইক

Be the first to like.

 


0 মন্তব্য

মন্তব্য প্রদান

 
 

লগইন করুন এবং আপনার মন্তব্য দিন