
ট্যাবলেট পিসি বর্তমানে প্রযুক্তি জগতের অন্যতম জনপ্রিয় দুটি পণ্যের একটি। কিন্তু ব্যবসায়ীদের উপযোগী ট্যাবলেট পিসি এখনও সেভাবে তৈরি হয়নি। রিমের প্লেবুকের মতো গুটিকয়েক বিজনেস ট্যাবলেট বাজারে আসলেও সেগুলো বিজনেস ব্যবহারকারীদের খুব একটা আকর্ষণ করতে সক্ষম হয়নি। তবে প্রযুক্তি বিশ্লেষকরা আশা করছেন যে ২০১২ সালে ব্যবসায়ীদের কথা মাথায় রেখে অনেক প্রতিষ্ঠানই ট্যাবলেট তৈরি করবে।
বাজারে জনপ্রিয় বিজনেস ট্যাবলেট তেমন একটা না থাকলেও, ব্যবসায়ীদের জন্য ট্যাবলেট পিসি যে অত্যন্ত কাজের একটি পণ্য সে ব্যাপারে বোধ করি কারো কোন সন্দেহ নেই। সম্প্রতি ইনফরমেশনউইক ডট কম একটি আর্টিকেল প্রকাশ করেছে যাতে একটি ট্যাবলেট পিসিতে ব্যবসায়ীরা করতে পারে এমন নয়টি গুরুত্বপূর্ণ কাজের একটি তালিকার উল্লেখ রয়েছে।




0 মন্তব্য