২০১৫ সালের মধ্যে ট্যাবলেটের বিক্রি ২৮৪.৬ মিলিয়ন এবং স্মার্টফোনের বিক্রি ১ বিলিয়ন হবে


ট্যাবলেট পিসি এবং স্মার্টফোনের বাজার ২০১১ সালে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ট্যাবলেট এবং স্মার্টফোনের এই সাফল্য আসছে বছরগুলোতেও বজায় থাকবে এমনটাই ধারণা করছেন বাজার বিশ্লেষকরা। সম্প্রতি ট্রান্সপারেন্সি মার্কেট রিসার্চ নামের একটি গবেষণা প্রতিষ্ঠান বলেছে যে ট্যাবলেটের বিক্রি প্রতি বছর ৩৮.৮ শতাংশ হারে বৃদ্ধি পেয়ে ২০১৫ সালের মধ্যে ২৮৪.৬ মিলিয়ন ইউনিটে গিয়ে পৌছবে।

প্রতিষ্ঠানটি আরো জানিয়েছে যে ২০১৫ সালে মধ্যে সারা বিশ্বে স্মার্টফোনের বার্ষিক বিক্রি ১ বিলয়ন ইউনিটে গিয়ে দাড়াবে।

গত বছর (২০১১ সালে) ট্যাবলেটের বিক্রি ২৭৫.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৬৭ মিলিয়ন ইউনিটে পৌছয়। অন্যদিকে সারা বিশ্বে স্মার্টফোন বিক্রি হয় ৪৬৮.৯ মিলিয়ন যা এর আগের বছরের চেয়ে ৬৬.৭ শতাংশ বেশি।

তথ্যসূত্রঃ বিজিআর

http://www.bgr.com/2012/02/10/tablet-sales-expected-to-reach-248-6-million-units-by-2015-smartphones-sales-to-hit-1-billion/

Be the first to like.

একই ধরণের আরো পোস্ট:

 


0 মন্তব্য

মন্তব্য প্রদান

 
 

লগইন করুন এবং আপনার মন্তব্য দিন