লেখক পাঠকের প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা। সময়ের চাহিদার সাথে তাল মিলিয়ে অমর একুশে গ্রন্থমেলা এখন অনলাইনে। মেলার নতুন বই, সংবাদ বিজ্ঞপ্তি, লেখক-প্রকাশকসহ সব রকমের তথ্য থাকছে বাংলা একাডেমীর ওয়েবসাইট www.banglaacademy.org.bd -তে। এছাড়াও মেলার মূলমঞ্চের সকল অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হচ্ছে এই website থেকে। অনলাইন সম্প্রচারে সহায়তা করছে ‘রেডিও সিটি’ (www.radiocity.com.bd ) এবং কারিগরি সহায়তা দিচ্ছে ‘প্রফেশনালস সিস্টেমস’।
১১ ফেব্রম্নয়ারি ২০১২ বাংলা একাডেমী আমতলা চত্বরে এই অনলাইন সম্প্রচার কার্যক্রম ও গ্রন্থমেলা ওয়েবসাইটের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমর একুশে গ্রন্থমেলা ২০১২-এর সদস্যসচিব ও বাংলা একাডেমীর পরিচালক শাহিদা খাতুন, সমন্বয় ও জনসংযোগ উপবিভাগের উপপরিচালক মুর্শিদ আনোয়ার, শিক্ষা-বিশেষজ্ঞ ম. হাবিবুর রহমান, প্রফেশনালস সিস্টেমস্-এর প্রধান নির্বাহী হাসিব রহমান, ব্যবসা ও জনসংযোগ ব্যবস্থাপক মাসুক ই কিবরিয়া, রেডিও সিটি’র পক্ষে ছিলেন স্টেশন ম্যানেজার শিকদার ডায়মন্ড এবং আরও অনেকে।
উলেক্ষ্য প্রফেশনালস সিস্টেমস ইন্টারনেট, ডাটা, ডোমেইন রেজিস্ট্রেশন, ওয়েব ডেভলপমেন্ট, ওয়েব ডিজাইন, সফ্টওয়্যার ডেভলপমেন্ট, নেটওয়ার্কিং, আইটি কনসালটেন্সিসহ সম্পূর্ণ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরিসেবা (ICT) প্রদান করছে।
এছাড়াও মাইক্রোসফ্টের উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমের বাংলা (বাংলাদেশ) সংস্করণ নিয়েও কাজ করছে প্রফেশনালস সিস্টেমস।
বিসত্মারিত জানতে ডায়াল করম্নন : ০১১৯৭২১১১০১, লিখুন : info@professionals.com.bd
সংবাদ বিজ্ঞপ্তি





0 মন্তব্য