ফেসবুক ফ্রেন্ডলিস্ট থেকে নাম বাদ দেওয়ায় জোড়া খুন !

ফেইসবুক ফ্রেন্ডের তালিকা থেকে জেনেল পটার নামে এক নারীর নাম বাদ দেওয়ায় প্রাণ দিতে হয়েছে টেনিসির এক দম্পতিকে। গত মাসে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। বন্ধুর তালিকা থেকে জেনেল পটারকে বাদ দেওয়ায় বিলি ক্লে পেইন জুনিয়র ও বিলি জন হেইওয়ার্থকে তাদের বাড়িতে মাথায় গুলি করে হত্যা করা হয়। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার জেনেলের পিতা মার্ভিন এনোচ ‘বাডি’ পটার (৬০) ও জেমি লিন কার্ডকে (৩৮) গ্রেপ্তার করা হয়।

 

 

 

 

 

 

 

 

 

 

জনসন কাউন্টি শেরিফ মাইক রিচ বলেন, “আমার দেখা সবচেয়ে খারাপ ঘটনা এটা। অনেক ধরণের হত্যাকাণ্ড ঘটে। তবে সেগুলো এর মতো নয়।” অ্যাসিসট্যান্ট পাবলিক ডিফেন্ডার আর ও স্মিথ জানান, প্রকৃতপক্ষে যতটা মনে হয় ফেইসবুক যে তার চেয়েও বেশি সমস্যা সৃষ্টি করতে পারে এখন সেটা স্পষ্টই বলা যায়। এটিই ফেইসবুক সংশ্লিষ্ট প্রথম কোনো সহিংসতার ঘটনা নয়।

গত বছর লোয়ায় বন্ধুর তালিকা থেকে নাম বাদ দেওয়ায় অপর বন্ধুর গ্যারেজে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ আনা হয় এক নারীর বিরুদ্ধে। এছাড়া মায়ের মৃত্যুবার্ষিকী সম্পর্কে ফেইসবুকে লেখা ম্যাসেজে ‘লাইক’ অপশনে ক্লিক না করায় টেক্সাসে এক নারীর ওপর তার স্বামীর অত্যাচারের খবরও প্রকাশিত হয়েছে স্থানীয় গণমাধ্যমে।

তথ্যসূত্রঃ বিডিনিউজ২৪।কম

১ জনের ভালো লেগেছে এই পোস্ট

 


0 মন্তব্য

মন্তব্য প্রদান

 
 

লগইন করুন এবং আপনার মন্তব্য দিন