নড়াইল ওপেন সোর্স নেটওর্য়াক গঠিত

মুক্ত দর্শন ও মুক্ত সফটওয়্যারের চর্চার পাশাপাশি ইন্টারনেটে প্রযুক্তি ভিত্তিক মুক্ত পেশাজীবী গঠনের আহবান জানানোর মাধ্যমে যাত্রা শুরু করলো নড়াইল ওপেন সোর্স নেটওর্য়াক (এনওএসএন)। সম্প্রতি নড়াইলের রুপান্তরের কার্যালয়ে এই বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সাধারণ সম্পাদক মুনির হাসান প্রযুক্তি ভিত্তিক মুক্ত পেশার বিভিন্ন দিক, আগামি দিনের সম্ভাবনা এবং এর সঙ্গে যুক্ত হওয়ার প্রধান দিকগুলো তুলে ধরেন। সভায় বক্তব্য দেন রূপান্তরের এরিয়া ম্যানেজার মামুন কোরেশী, প্রাণন লিমিটেডের প্রধান নির্বাহী নাহিদুল ইসলাম রুমেলসহ অনেকে। সভায় এবং কোডবস্কারের প্রধান নির্বাহী ও আমাদের প্রযুক্তি ফোরামের মডারেটর সবুজ কুমার কুন্ডু বলেন, ইন্টারনেট ভিত্তিক কাজের সুযোগ এবং পাশাপাশি তরুনদের অজ্ঞতার সুযোগ নিয়ে এক ধরণের জোচ্চোর ও প্রতারক ইন্টারনেটে প্রতারণার ব্যসা খুলে বসেছে। সতর্ক না হলে নিজের সর্বনাশ হতে পারে। এ জন্য প্রতিষ্ঠিত মার্কেট প্লেস যেমন ওডেস্ক, ফ্রিল্যান্সার ডট কম, ইল্যান্স ইত্যাদি ছড়া অন্যান্য মার্কটে প্লেসে বিশেষ করে যেখানে কাজ করার জন্য টাকা জমা দিতে হয় সেগুলো এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়! আড্ডা শেষে নড়াইলের আইটি উদ্যোক্তা মশিউর রহমান মিঠুকে আহ্বয়ক এবং জিকু সিকদারকে সদস্য সচিব করে এগার সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।

(সংবাদ বিজ্ঞপ্তি)

4 জনের ভালো লেগেছে এই পোস্ট

 


1মন্তব্য

  1. mahfuz says:

    Thanks all of the member for creating such a committee in Narail. I wish it will help the people who want to build his/her carrier as a freelancer.

মন্তব্য প্রদান

 
 

লগইন করুন এবং আপনার মন্তব্য দিন