ভারতের বাজারে বর্তমানে ১৫টিরও বেশি ট্যাবলেট পিসি রয়েছে যার মধ্যে অন্যতম হচ্ছে অ্যাপলের আইপ্যাড ২ এবং স্যামসাং এর গ্যালাক্সি ট্যাব। দেশটির ট্যাবলেট প্রেমীদের জন্য সম্প্রতি আরো দুটি নতুন ট্যাবলেট পিসির আগমন ঘটেছে ভারতের বাজারে। ট্যাবলেট দুটি হচ্ছে মিলাগ্রো এর তৈরি ট্যাব টপ ট্যাবলেট এবং সনি ট্যাবলেট এস।
মিলাগ্রো ট্যাব টপ ট্যাবলেটটি মূলত নারী ব্যবহারকারীদের কথা মাথায় রেখে তৈরি। ট্যাবলেটটিতে মেয়েদের ব্যবহার উপযোগী কনটেন্ট রয়েছে। এর ৭-ইঞ্চি রেসিস্টিভ স্ক্রিন মূলত মেয়েদের লম্বা হাতের নখের কথা চিন্তা করে তৈরি। অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ১.২ গিগাহার্টজ প্রসেসর, ১জিবি ডিডিআর৩ র্যাম, ইউএসবি পোর্ট, এসডি কার্ড স্লট, ওয়াই-ফাই, ল্যান এবং প্রায় ৯ ঘণ্টা ব্যাটারি ব্যাক-আপ। এছাড়া ট্যাবলেটটিতে ৩জি ইন্টারনেট ব্যবহারের সুযোগও রয়েছে। এর মূল্য ১৩,৯৯০ রুপি।
কিছুটা দেরিতে হলেও ভারতের বাজারে এসেছে সনির আলোচিত ট্যাবলেট এস। ট্যাবলেটটির ডিজাইন যথেষ্ট আকর্ষণীয় এবং এর চমৎকার ফিচারসমূহ যেকোনো ট্যাবলেট প্রেমীকেই আকর্ষণ করবে। এতে রয়েছে এনভিডিয়া ডুয়াল-কোর টেগ্রা ২ প্রসেসর, ১জিবি র্যাম, ৯.৪-ইঞ্চি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন যাতে রয়েছে ১২০০ x ৮০০ রেজোলিউশন, সামনের দিকে ০.৩ মেগাপিক্সেল ওয়েবক্যাম ও পেছনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা, মাইক্রো ইউএসবি কার্ড, এসডি কার্ড এবং ট্যাবলেটটি তথ্যধারণক্ষমতার দিক থেকে ১৬জিবি এবং ৩২জিবি দুটি ভার্সনেই পাওয়া যাচ্ছে। সনি ট্যাবলেট এস বর্তমানে ভারতের বাজারে ৩৩,৯৯০ রুপির বিনিময়ে পাওয়া যাচ্ছে।
তথ্যসূত্রঃ বিজনেস-স্ট্যান্ডার্ড
http://www.business-standard.com/india/news/new-tabletsthe-block/463790/





0 মন্তব্য