ট্যাবলেটের জনপ্রিয়তার এই যুগে বেশ কিছু প্রতিষ্ঠানই বাচ্চাদের জন্য ট্যাবলেট পিসি তৈরি করেছে। কিন্তু দক্ষিণ কোরিয়ার বিখ্যাত প্রতিষ্ঠান স্যামসাং বাজারে নিয়ে আসতে যাচ্ছে এনসি১১০-পোরোরো নেটবুক যেটি বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে।
এখানে বলে রাখা ভালো যে পোরোরো হচ্ছে দক্ষিণ কোরিয়ার একটি জনপ্রিয় কার্টুন চরিত্র এবং নেটবুকটির বাহিরের অংশ এই কার্টুন সিরিজের বিভিন্ন চরিত্রের ছবি দিয়ে সাজানো হয়েছে। এছাড়া উক্ত কার্টুন সিরিজের সর্বমোট ১১৪টি এপিসোড, পোরোরো পাজল, পোরোরো পেইন্টেড প্লে পাওয়া যাবে স্যামসাং এর এই নেটবুকটিতে।
স্যামসাং এনসি১১০-পোরোরো নেটবুকটির হার্ডওয়্যারসমূহের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইন্টেল এটম সিরিজের দ্বিতীয় প্রজন্মের ডুয়াল-কোর প্রসেসর এবং ১০.১-ইঞ্চি ডিসপ্লে। এতে আরো রয়েছে এইচডিএমআই এবং ওয়াই-ফাই। নেটবুকটির ওজন ১.১৭ কেজি।
নেটবুকটি ৬ ফেব্রুয়ারি থেকে দক্ষিণ কোরিয়ার বাজারে পাওয়া যাবে। তবে ডিভাইসটি অন্যান্য দেশেও পাওয়া যাবে কিনা সে সম্পর্কে স্যামসাং এখনও কিছুই জানায়নি।
তথ্যসূত্রঃ উবারগিজমো
http://www.ubergizmo.com/2012/02/samsung-nc110-pororo-is-a-netbook-designed-for-kids/



0 মন্তব্য