ফেসবুকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় একজন গ্রেফতার

সামাজিক যোগাযোগের সাইট ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করার অভিযোগে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় এক জামায়াত নেতার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।  সোমবার সকালে হরিনাকুন্ডু উপজেলা সদরের বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে।

গ্রেপ্তারকৃত আল নাঈম জোবায়ের স্থানীয় লালন শাহ কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র। তাদের বাড়ি উপজেলা সদরে। তার বাবা হাসেম আলী মাস্টার স্থানীয় তাহেরহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং জামায়তের একজন রুকন বলে পুলিশ জানিয়েছে।

হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ( এই অংশটি প্রিয় টেক সাইট থেকে পাওয়া) “ছেলেটি সম্প্রতি বঙ্গবন্ধুর জীবনী বিকৃতি করে এবং গালি দিয়ে ফেসবুকে পোস্ট করে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কিত অনেক মিথ্যা তথ্যও জুড়ে দেয়া হয়। এরপর স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বিষয়টি নজরে আসলে পুরো এলাকা উত্তেজিত হয়ে ওঠে। এলাকাবাসী তাঁর বাড়ি ঘেরাও করে রাখে। পরে আমরা থানা থেকে গিয়ে ছেলেটিকে গ্রেফতার করে পরিস্থিতি শান্ত করি।”

আল নাঈমকে গ্রেফতারের পাশাপাশি তার ল্যাপটপও জব্দ করেছে হরিনাকুন্ডু পুলিশ। তবে সেখান থেকে কোন তথ্য উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ওসি।

6 জনের ভালো লেগেছে এই পোস্ট

 


0 মন্তব্য

মন্তব্য প্রদান

 
 

লগইন করুন এবং আপনার মন্তব্য দিন