আসুসের ২জিবি ভিডিও মেমোরীর হাই-এন্ড গ্রাফিক্স কার্ড নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড


গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড বাংলাদেশে নিয়ে এলো আসুসের ইএএইচ৬৯৫০ডিসি২/২ডিআই৪এস মডেলের নতুন হাই-এন্ড গেমিং গ্রাফিক্স কার্ড। এএমডি রেডিয়ন ৬৯৫০ গ্রাফিক্স ইঞ্জিনের এই পিসিআই এক্সপ্রেস ২.১ গ্রাফিক্স কার্ডটিতে রয়েছে ২ জিবি ভিডিও মেমোরী, ৮১০ মেগা হার্জ ইঞ্জিন ক্লক, ৫০০০ মেগা হার্জ মেমোরী ক্লক, ২৫৬-বিট মেমোরী ইন্টারফেস। এএমডি ক্রশফায়ারএক্স টেকনোলজীর এই গ্রাফিঙক্স কার্ডটি মাল্টি-জিপিইউ সাপোর্ট করে, যার সর্বোচ্চ রেজল্যুশন ২৫৬০ বাই ১৬০০ পিক্সেল এবং এইচডিসিপি, মাইক্রোসফট ডাইরেক্ট এক্স ১১, ডাইরেক্ট থ্রিডি ১১ এবং ওপেনজিএল ৪.১ সাপোর্ট করে। এছাড়া এতে রয়েছে ২টি ডিভিআই আউটপুট পোর্ট, ৪টি মিনি ডিসপ্লে পোর্ট, ১টি এইচডিএমআই সংযোগ সুবিধা। মূল্য রাখা হয়েছে ৩০,৫০০/-। যোগাযোগ- ফোন : ০১৭১৩২৫৭৯৩৮, ৮১২৩২৮১।

(সংবাদ বিজ্ঞপ্তি)

১ জনের ভালো লেগেছে এই পোস্ট

 


0 মন্তব্য

মন্তব্য প্রদান

 
 

লগইন করুন এবং আপনার মন্তব্য দিন