যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিফোন অপারেটর এটিএনটি সম্প্রতি ট্যাবলেট পিসি এবং স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন ডাটা প্ল্যান ঘোষণা করেছে। নতুন এই ডাটা প্ল্যান ২২শে জানুয়ারি থেকে কার্যকর হবে। তবে প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবহারকারীদের জন্য নতুন এই ডাটা প্ল্যান প্রযোজ্য নয়। শুধুমাত্র নতুন ব্যবহারকারীরাই নতুন ডাটা প্ল্যান অনুসরন করবে।
নতুন ডাটা প্ল্যানের অধীনে প্রকাশিত প্যাকেজগুলো হচ্ছে এটিএনটি ডাটা প্লাস (৩০০ এমবির জন্য মাসিক $২০), এটিএনটি ডাটা প্রো ৩জিবি (৩জিবি এর জন্য মাসিক $৩০) এবং এটিএনটি ডাটা প্রো ৫জিবি (৫জিবি এর জন্য মাসিক $৫০)।
তথ্যসূত্রঃ বিজিআর
http://www.bgr.com/2012/01/18/att-announces-new-data-plans-for-smartphones-and-tablets/



0 মন্তব্য