কম্পিউটার পেরিফেরাল প্রস্তুতকারক প্রতিষ্ঠান কোবিয়ান সম্প্রতি ঘোষণা করেছে তারা ভারতে ১২ হাজার রুপি মূল্যমানের মার্কারি এমট্যাব২ ট্যাবলেট পিসি নিয়ে আসতে যাচ্ছে। ট্যাবলেটটিতে রয়েছে ৭-ইঞ্চি ক্যাপাসিটিভ মাল্টি-টাচ ডিসপ্লে, ডুয়াল-কোর ১গিগাহার্টজ প্রসেসর, ৮জিবি ইনবিল্ট স্টোরেজ যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৩২জিবিব পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব এবং অ্যান্ড্রোয়েড ২.৩ জিনজারব্রেড অপারেটিং সিস্টেম।
কোবিয়ান এর আগে ভারতের বাজারে নিয়ে এসেছিলো এমট্যাব২ এর আগের ভার্সন মার্কারি এমট্যাব যার মূল্য ১০ হাজার রুপির কম ছিলো।
এমট্যাব২ ট্যাবলেটে ৩জি ইন্টারনেট ব্যবহার করার কোন ব্যবস্থা না থাকলেও এটি ওয়াই-ফাই সাপোর্ট করবে। এতে রয়েছে ফুল সাইজ ইউএসবি ২.০ পোর্ট এবং এইচডিএমআই আউটপুট। মার্কারি এমট্যাব২-তে ব্যবহারকারীরা ৮ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাক-আপ পাবেন।
তথ্যসূত্রঃ দি মোবাইল ইন্ডিয়ান
http://www.themobileindian.com/news/4835_Mercury-tablet-launched-for-Rs-12000



0 মন্তব্য