আপনি ২.১ বিলিয়ন ইন্টারনেটের ব্যবহারকারীদের মধ্যে একজন!
ট্রাফিক সাইট পিংডম এর এক জরিপে দেখা যায় যে, ২০০০ সালে যেখানে ইন্টারনেটের ব্যবহারকারীর সংখ্যা ছিল মাত্র ৩৬০ মিলিয়ন , সেখান থেকে অনেকটা লাফ দিয়ে ২০১১ এর শেষে এসে তা দাড়ায় ২.১ বিলিয়ন, যা কিনা এই পৃথিবীর মোট জনসংখ্যার ৩০%।
এখন দেখা যাক, মহাদেশ অনুযায়ী ইন্টারনেটের ব্যবহারকারীর সংখ্যা- এশিয়াতে এই সংখ্যা ৯২২ মিলিয়ন , ইউরোপে ৪৭৬ মিলিয়ন এবং উত্তর আমারিকাতে এই সংখ্যা ২৭১ মিলিয়ন। দেশ অনুযায়ী চায়না আছে প্রথম অবস্থানে, এখানে ইন্টারনেটের ব্যবহারকারীর সংখ্যা ৪৮৫ মিলিয়ন যা কিনা দেশটির মোট জনসংখ্যার ৩৬% এর বেশি।
অন্যান্য পরিসংখ্যান অনুযায়ী দেখা যায় যে, পৃথিবীব্যাপী ই-মেইল আকাউণ্ট এর সংখ্যা ৩.১ বিলিয়ন। মাইক্রোসফট আউটলুক সবচেয়ে জনপ্রিয় ক্লায়েন্ট যাদের মার্কেট শেয়ার ২৭% এবং হটমেইল সবচেয়ে জনপ্রিয় সার্ভিস যার ব্যবহারকারীর সংখ্যা ৩৬০ মিলিয়ন।
২০১১ এর ডিসেম্বর এর শেষ পর্যন্ত পৃথিবীব্যাপী ওয়েব সাইট এর সংখ্যা ৫৫০ মিলিয়ন এরও বেশি, যার মধ্যে ৩০০ মিলিয়ন ই ২০১১ সালে যুক্ত হয়েছে। .com ডোমেইন নাম এর গ্রাহক সংখ্যা ৯৫।৫ মিলিয়ন ।
২০১১ এর শেষ পর্যন্ত ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ৮০০ মিলিয়ন, যার মধ্যে ২০০ মিলিয়নই ২০১১ সালে যুক্ত হয়েছে। টুইটার ব্যবহারকারীর সংখ্যা ২২৫ মিলিয়ন।টুইটার এর জনপ্রিয় ব্যাক্তি হিসাবে বছর শেষ করেছে লেডি গাগা, যার অনুসারির সংখ্যা ১৮।১ মিলিয়ন।
২০১১ এর শেষ পর্যন্ত মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ৫।৯ বিলিয়ন, যেখানে পৃথিবীর মোট জনসংখ্যা ৭ বিলিয়ন।





0 মন্তব্য