নকিয়া সি২-০৫ এবং নকিয়া এক্স ২-০৫

সুলভ ও সহজ ফোন; যা মুহুর্তের মধ্যে নকিয়া ষ্টোরের হাজার হাজার এপ্লিকেশনের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দেয়; যেখানে একজন গ্রাহক বিনামুল্যে এপ্লিকেশন/গেমস/ওয়ালপেপার ইত্যাদির আনলিমিটেড ডাউনলোড করতে পারেন

ঢাকা, বাংলাদেশ- নকিয়া এক ঘোষনায় জানিয়েছে, মসৃণ নকিয়া সি২-০৫ এবং ষ্টাইলিষ্ট নকিয়া এক্স ২-০৫ বাংলাদেশে পাওয়া যাচ্ছে। যে সব সৌন্দর্য সচেতন সোশাল নেটওয়ার্কার একইসঙ্গে সুন্দর ডিজাইন ও নকিয়া ষ্টোরে প্রবেশ সুবিধাসহ সোশাল টুলস ব্যবহারের সর্বোচ্চ সুবিধা চান, তাদের প্রত্যেকের ক্ষেত্রে এই ফোন দুটি বিশেষ পছন্দের।

নকিয়া সি ২-০৫

পিংক, পিকক ব্‌লু বা ডায়নামিক গে- ইত্যাদি বিপুল রঙের সম্ভারে নতুন নকিয়া সি২-০৫ দিচ্ছে ফেসবুক, টুইটার ও ওয়েবে অতি দ্রুত প্রবেশ সুবিধা যার মধ্য দিয়ে বন্ধু ও ভালোবাসার মানুষদের সংস্পর্শে খুব সহজেই আসা যায়। একইসঙ্গে নকিয়া ষ্টোরের মধ্য দিয়ে হাজার হাজার এপ্লিকেশন, টিউন বা গেমস স্বাচ্ছন্দে দ্রুত ডাউনলোড করা যায়।

এই ফোনে প্রিয় কনটেন্ট ও ওয়েবসাইটে প্রবেশের জন্য আরও রয়েছে নকিয়া ব্রাউজার। গ্রাহকের একান্ত পছন্দের হয়ে উঠতে পারে নকিয়া সি২-০৫। নকিয়া ষ্টোর থেকে পছন্দমতো থিম, ওয়ালপেপার ও রিংটোন ডাউনলোড করে এই ফোনকে যে কোন গ্রাহক একান্ত ব্যক্তিগত করে তুলতে পারেন।

বিশেষ আনন্দময়-স্মরনীয় মুহুর্ত ধারন করতে নকিয়া সি২-০৫ এর রয়েছে ডিজিটাল জুম ও পুর্ন স্ক্রিন ভিউ ফাইন্ডারসহ একটি ভিজিএ ক্যামেরা। রয়েছে এমপি থ্রি ও এমপি ফোর প্লেব্যাক। এতে আছে বিশেষ ধরনের এফএম রেডিও; যার মাধ্যমে গান শোনার পাশাপাশি পরর্বতী সময়ে শোনার জন্য রেকর্ড করে রাখা যায়।

 

নকিয়া এক্স ২-০৫

যে সব গ্রাহক অল্‌পে সন্তুষ্ট নন বা জোড়াতালি পছন্দ করেন না, তাদের জন্যে নকিয়া এঙ্২-০৫ ফোন সেটের ডিজাইন করা হয়েছে। এটি দারুণ গোছানো ও বিশ্বাসযোগ্য মোবাইল ফোন, এর সাহায্যে একটি মাত্র স্পর্শে নকিয়া ষ্টোরের কনটেন্ট ও এপ্লিকেশনের সুবিশাল ভুবনে প্রবেশ করা সম্ভব।

ডিভাইসটিতে এমপিথ্রি ও এমপিফোর প্লে ব্যাকসহ মিডিয়া প্লেয়ারে রয়েছে রেডিও রেকর্ডিংসহ এফএম টিউনিং ও ১০৬টি ফোন স্পিকার। আর এসব ব্যবস্থা নকিয়া এঙ্২-০৫ কে বন্ধু ও পরিবারের সকলের পছন্দের গান খুঁজে নিতে সহায়তা করবে। এর রয়েছে যে কোন স্ট্বাদের গান শোনার জন্য সর্বোচচ্চ অডিও কোয়ালিটি। ৩২গিগাবাইট মাইক্রো এসডি মোবাইল মেমোরির সাহায্যে বিনোদন পিপাসুরা তাদের পছন্দের গান, গেমস ও এপ্লিকেশন সব একসঙ্গে রাখতে পারবেন।

সঙ্গীত, সামাজিক নেটওয়ার্কিং, গেমিং বা ওয়েবে কোন গ্রাহক আগ্রহী হলে নকিয়া এঙ্২-০৫ ডিভাইসে সবই পাবেন। এতে আছে বড় স্ক্রিন যার মধ্যে আছে বিনোদনের পুরো আয়োজন। নকিয়ার এই সর্বশেষ ডিভাইসটি চমক লাগানো সুলভ মুল্যে নিয়ে এসেছে আরও বেশিসংখ্যক মানুষের কাছে অদ্বিতীয় এক সুযোগ যার মাধ্যমে মাত্র একটি স্পর্শের মাধ্যমে যে কেউ নকিয়া ষ্টোরের হাজার হাজার এপ্লিকেশন থেকে নিজের সুবিধামতো ডাউনলোড করে নিতে পারবেন। ডিভাইসটির খুচরা মুল্য ৫,৭০০ টাকা।

 

নকিয়া প্রসঙ্গে :

অগ্রসর মোবাইল প্রযুক্তির সাহায্যে গ্রাহকের ব্যক্তিগত পছন্দকে অগ্রাধিকার দিয়ে নকিয়া মানুষে মানুষে সংযুক্তিতে বিশ্বাস করে। ১.৩ বিলিয়নেরও বেশি মানুষ নকিয়ার সাহায্যে একে অপরের সঙ্গে যুক্ত। আর একাজে নকিয়ার সবচেয়ে স্বাচ্ছন্দ্যময় ভয়েস অপটিমাইজড মোবাইল ফোন থেকে শুরু করে অগ্রসর ইন্টারনেটযুক্ত স্মার্টফোন বিশ্বের প্রায় প্রত্যেক বাজারে গ্রাহকের জন্য সাজানো আছে। নকিয়া গ্রাহকরা মোবাইলের সাহায্যে ম্যাপস ও ন্যাভিগেশন ব্যবহার করতে পারেন। এর রয়েছে দ্রুত বর্ধনশীল এপ্লিকেশন ষ্টোর, ডিজিটাল মিউজিকের একটি বাড়ন্ত ক্যাটালগ, বিনামুল্যে ইমেইল ও আরও সুবিধা।

সাম্প্রতিক ডিজিটাল ম্যাপিং ও ন্যাভিগেশন সার্ভিসিংয়ে নকিয়ার ন্যাভটেক বাজারের সেরা। নকিয়া সিমেন্স নেটওয়ার্ক বিশ্বজুড়ে টেলিকমিউনিকেশনস অবকাঠামো হার্ডওয়ার, সফটওয়ার ও প্রফেশনাল সেবা সুবিধায় নের্তৃস্থানীয়।

 

 

১ জনের ভালো লেগেছে এই পোস্ট

 


0 মন্তব্য

মন্তব্য প্রদান

 
 

লগইন করুন এবং আপনার মন্তব্য দিন