এবারের হাড়-কাঁপানো প্রচন্ড শীতে দুস্থ মানুষদের কিছু শীতের কাপড় দেয়ার একটি উদ্যোগ হাতে নিয়েছে কম্পিউটার জগৎ এবং এর অধীনে প্রায় ১ লক্ষ ৬৫ হাজার টাকা সংগ্রহ করা হয়। এই অর্থ দিয়ে ৫৫০টি কম্বল কেনা হয় এবং কম্পিউটার জগৎ পরিবারের আহ্বানে সাড়া দিয়ে অনেকেই তাদের পুরনো শীতবস্ত্র দান করেন। একশটিরও অধিক সোয়েটার সংগ্রহ করা হয় এবং আরো বেশ কিছু শীতের কাপড় সংগ্রহ বা ক্রয় করা হয়। কম্পিউটার জগৎ এর পাঁচজন সদস্য এসব কাপড় বিতরণ করতে নীলফামারী জেলার ডিমলা ও সৈয়দপুর এলাকায় চলে যান এবং সেখানকার স্থানীয় কিছু মানুষের সহায়তা নিয়ে দুর্গত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। তাছাড়া কিছু শীতবস্ত্র নোয়াখালীতেও পাঠানো হয়েছিলো। কম্পিউটার জগৎ এর এই আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ)। কম্পিউটার জগৎ এর পক্ষে ডাঃ তুষার এই পুরো কর্মসূচীতে সমন্বয়কারী ভূমিকা পালন করেন। শীতের কাপড় পেয়ে অনেক দরিদ্র মানুষ আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং তারা এ ধরণের উগ্যোগ নেয়ার জন্য তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন। যারা এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য করেছেন এবং তাদের অর্থ ও শীতবস্ত্র দান করেছেন তাদেরকে কম্পিউটার জগৎ এর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো যাচ্ছে।নতুন বছরের শুরুটা তথাকথিত ভাবে না কাটিয়ে ভিন্নভাবে কাটানোর অভিপ্রায়ে ছিল আমাদের এই উদ্যোগ। ৩ দিনের এই অভিযানের একটি ফটোব্লগ এখানে তুলে ধরা হল।
শীতবস্ত্রের জন্য প্রতীক্ষা, নীলফামারী জেলার কিশোরগঞ্জ
মাসুম ভাইয়ের অক্লান্ত চেষ্টায় সুষ্ঠুভাবে শীতবস্ত্র বিতরন চলছে
শীতের কাপড় পড়ে আনন্দিত
রংপুর জেলার গঙ্গাচড়া অভিমুখে যাত্রা
গঙ্গাচড়া এলাকার মানুষের শীতবস্ত্র এর জন্য প্রতীক্ষা
গঙ্গাচড়া এলাকার মানুষের শীতবস্ত্র এর জন্য প্রতীক্ষা
তুষার ভাই শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করছেন
রোমান ভাই শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করছেন
খালেদা আপু শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করছেন
রাজীব ভাই শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করছেন
গত ৩ সপ্তাহের কম্পিউটার জগতের বন্ধুদের অক্লান্ত পরিশ্রম আর চেষ্টার ফলে আমরা গত ২ তারিখ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরনে গিয়েছিলাম উত্তরবঙ্গ। আমরা নীলফামারী জেলার কিশোরগঞ্জ এবং রংপুর জেলার প্রত্যন্ত গঙ্গাছড়া য় গিয়েছিলাম শীতবস্ত্র নিয়ে।আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করেছি ঐ সব শীতার্ত মানুষের মাঝে আমাদের ভালোবাসা পৌঁছে দিতে। হয়ত আমাদের এই চেষ্টা ঐ সব মানুষের কষ্টের কাছে কিছু নয়, তবু আমরা চেষ্টা করেছি কিছু মানুষের উপকারে আসতে। হয়ত একদিন পুরো বাংলাদেশ এর একজন মানুষ ও শীতে কষ্ট পাবে না এই আমাদের প্রত্যাশা।











1মন্তব্য
আমাদের যদি আরো সামর্থ থাকতো, তাহলে আমরা আরো সহযোগিতা করতে পারতাম। আমার দু:খ এই যে সেখানে অনেক শীতার্থদের রেখে চলে আসতে হয়েছে।